
এস এম আহসানুল কবির চৌধুরী টিটুঃ
আলহামদুলিল্লাহ,মহান আল্লাহ পাকের নিকট লাখো, কোঠি শোকরিয়া। আজ বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন স্যারকে। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ,নীতি নির্ধারনী পরিষদ,ঢাকা, আমাকে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি মনোনীত করায় আমি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, নীতি নির্ধারনী পরিষদ,চট্টগ্রাম বিভাগীয় কমিটি, ও জতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নির্দেশ মোতাবেক চট্টগ্রাম মহানগর জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্য - সদস্যাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠন কে যাতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি পাশাপাশি আমার উপর অর্পিত দায়িত্ব সততা,নিষ্টা, আন্তরিকতার সহিত সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করতে পারি সবাই কে দোয়া করার বিনীত অনুরোধ জানাচ্ছি।