নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী মেরিন ড্রাইভ সড়কের হামিদচর থেকে সিএমবি রাস্তার মাথা পর্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধচক্রের তৎপরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ডজন মামলার আসামি মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সুসংগঠিত কিশোর গ্যাং এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসায়, জুটের ব্যবসা, হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল সহ অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী জিন্মি হয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, সন্ধ্যা নামলেই পুরো এলাকায় অপরাধচক্রের আধিপত্য শুরু হয়।
সাধারণ পথচারী, শ্রমজীবী মানুষ ও পরিবহন চালকরা চরম আতঙ্কের মধ্যে চলাফেরা করেন।
অভিযোগ রয়েছে, চক্রটি নিয়মিত চাঁদাবাজি, মালবাহী ট্রাক ও যানবাহন থামিয়ে ডাকাতি, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।
এলাকাবাসীর দাবি, এ পরিস্থিতিতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব
এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্টদের গ্রেফতার, নিয়মিত পুলিশ টহল জোরদার এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।