• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
সীতাকুণ্ডের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ চট্টগ্রামে সিটিজি২৪-এর হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের মহিমা’ সিজন-৩ (২০২৬) সম্পন্ন চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক / সাপ্তাহি মাসিক/অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন চট্টগ্রামের পটিয়ায় প্রত্যাশী–সফল প্রকল্পের উদ্যোগে সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশিষ্ট সাংবাদিক মুনীর চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত তুলাতলি এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল (প্রকাশ) সিএনজি কামালের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী।

চ্যানেল এস-এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে

Reporter Name / ২৪৬ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সুমন সেন চট্টগ্রামঃ

গতকাল বিভিন্ন ক্ষেত্রে অবদার রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। চ্যানেল-এস-এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় অফিস দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যায় নগরীর চন্দনপুরাস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে গুণীজন সম্মাননা প্রদান, মিলনমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল-এস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল এইচ পান্না।

এবারের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে চ্যানেল এস সম্মাননা প্রদান করা হয়।

আবাসিক সম্পাদক মোহাম্মদ মুনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং উত্তোরীয় তুলে দেন জামাল এইচ পান্না। অনুষ্ঠানে দ্য ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, শিল্পোদ্যক্তা আলহাজ্ব নাজিম উদ্দিন এবং তরুণ শিল্পোদ্যক্তা মোহাম্মদ সাহেদের হাতে সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category