• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২ পাথরঘাটা জেলে পাড়ায় সনাতনী অধিকার আন্দোলনের গীতা বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত Daily Morning Today’ র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাদক বিরোধী লাইভ কনসার্ট অনুষ্ঠিত। ডেইলি মর্নিং টুডে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকবিরোধী বার্তা, সি আর বি মাঠে জনস্রোত বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকায় ডজন মামলার আসামি সাইফুল গং এর চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসায় অতিষ্ঠ এলাকাবাসী।

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ৩৭২ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে ৩ বাহিনীর একটি চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছোটবোন শেখ রেহানা, চাচাত ভাই শেখ জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন। পরে মাজার জিয়ারত শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে। আজই দুপুর ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category