নিউজ ডেস্ক
সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি ২০ এপ্রিল দুপুরেপাথরঘাটা জেলে পাড়ায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা গীতা বিতরণ করেছে।
গীতা বিতরণকালে উপস্থিত ছিলেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি ডা. সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, প্রিয়া দাশ গুপ্ত প্রমুখ। গীতা বিতরণে আর্থিক সহায়তা করেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি সুমন আচার্য্য, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিখিল দে। এসময় সাধারণ সম্পাদক পলাশ সেন বলেন, অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন, যেখানে দান-ধ্যান ও সেবামূলক কাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞপ্তি