নিজস্ব প্রতিনিধি
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত “প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদ” ধর্মীয় শিক্ষা বয়স্ক গীতা শিক্ষা কেন্দ্রে ২০২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয় উক্ত অনুষ্ঠানটি গীতা
শিক্ষিকা শ্রীমতি সুর্পনা দাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রী শ্যামল কান্তি পাল সাংগঠনিক সম্পাদক প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদ রুমঘাটা দেওয়ান বাজার। অনুষ্টানে

প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার দাশ (মাটিরাঙ্গা সরকারী কলেজ)। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক, শ্রী স্বদেশ চক্রবতী (দেওয়ান পুর স্কুল এন্ড কলেজ রাউজান) বিশেষ অতিথি ছিলেন প্রভাশক নিতা পান্ত ( মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ) সাংবাদিক শ্রী সজল কান্তি নাথ (চেয়ারম্যান Kotha 71 tv) সাংবাদিক শ্রী সুমন সেন (সম্পাদক দৈনিক একাত্তর সংবাদ) হারাধন চৌধুরী (সম্পাদক দৈনিক নিউজ চাটগাঁ) আর্শিবাদক ছিলেন শ্রী কাঞ্চন চক্রবতী প্রধান পুরোহিত, প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদ উক্ত অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ করেন কেন্দ্রের শিক্ষার্থী শ্রী মতি রুবি পাল। গায়ত্রী মন্ত্র পাঠ করেন শ্রীমতি সোমা চৌধুরী, পুরো অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার পাশাপাশি সংগীত পরিবেশন করেন-শ্রীমতি রিন্টু চৌধুরী, শ্রীমতি রেখা দে, শ্রীমতি মৌসুমী গুহ। কবিতা আবৃতি করেন গীতা শিক্ষার্থী প্রমী দেবী,প্রধান অতিথি প্রগতি সংঘের শিক্ষার্থীদের জন্যও বসার সুবিধার্তে কিছু চেয়ার দিবেন বলে ঘোষণা করেন।
শ্রীমদ্ভগবদ্ গীতার জানগর্ভ মূল্যবান আলোচনা সহ বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরে সকল শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দ। শেষে এই বই বিতরণ করেন সকলের মঙ্গলময় জীবন কামনায় প্রার্থনা শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।