সম্মানিত সূধী মহাজন,
মাতৃ আরাধনায় মহামিলনের পরম আনন্দময় বসন্তের রংবেরঙের এই ধরনী ও ফুলের সৌরভে বাসন্তীময়ী মা আসছেন আমাদের মাঝে। ঋতুরাজ বসন্তের শুভাগমনে বিগত বছরের মতো এবারও আমরা ‘বাসন্তী মায়ের’ বন্দনায় ব্রতী হয়েছি। গুনাতীত শক্তিদায়িনী মা সত্য, সুন্দর, সাম্য ও ঐক্যের প্রতীক। জগৎজননী বাসন্তী মায়ের আগমনে অনাবিল আনন্দ ও অনন্ত শক্তির এই লগ্নে আগামী ৯ চৈএ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ মার্চ ২০২৬ইং থেকে ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ মার্চ ২০২৬ইং পর্যন্ত পাঁচ দিনব্যাপী জ্যৈষ্ঠপুরা আদর্শ ক্লাব ও অর্জুন স্মৃতি ভবন প্রাঙ্গণে এক মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সন্নিবেশিত মঙ্গল সূচীর প্রতিটি পর্যায়ে আপনি/আপনাদের অংশগ্ৰহণ বসন্ত বেলার এই মিলন মেলায় প্রতিটি আয়োজনকে নান্দনিক ও সার্থক করে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।
———————-
🪔 ভাবনা -মায়ের আগমনী
🪔 ভাবনা ও সৃজনে- ধীমান দাশ
🪔 প্রতিমা শিল্পী – মঙ্গল পাল
🪔 আলোকসজ্জায়- কর্ণফুলী লাইটিং
🪔 পূজাঙ্গন: দক্ষিণ জ্যৈষ্ঠপুরা আদর্শ ক্লাব ও অর্জুন স্মৃতি ভবন।