• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
তুলাতলি এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল (প্রকাশ) সিএনজি কামালের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা ‍লুট চট্টগ্রামের বলুয়ার দীঘি পার এলাকার ভুমি দুস্য আফসারুল হক গং এর নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী রাউজান থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় এলজি ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার People of Chattogram Want Dr. Kamrun Nahar Dastagir as MP from the Reserved Women’s Seat Chattogram। চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়াই প্রাইভেটকার ভাঙচুর: এজাহারভুক্ত আসামি আব্দুল্লা আল মোমেন গ্রেফতার, রিমান্ড আবেদন। প্রগতি সংঘ পূজা উদ্যাপন পরিষদ” ধর্মীয় শিক্ষা বয়স্ক শিক্ষা কেন্দ্রের বই বিতরণ অনুষ্ঠান। শ্রীশ্রীবাসন্তীপূজা২০২৬ ধনীর দুলালের বেপরোয়া বিচরণ : সড়কে যুবককে ধরে শারীরিক নাজেহাল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনঃ

রাউজান থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় এলজি ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মাসুকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০২/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় রাউজান থানাধীন ৮নং কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, কদলপুর এলাকায় নন্না গাজী বাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আসামি রুবেল (পিতা: মোঃ চাঁদ মিয়া প্রকাশ চান্দু মিয়া) পুলিশের উপস্থিতি টের পেয়ে তার একতলা বিশিষ্ট বসতঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালিয়ে উত্তর-পূর্ব কোণের একটি কক্ষ সংলগ্ন বাথরুমের সিলিংয়ের উপর রাখা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে মোড়ানো অবস্থায় ০২ (দুই)টি দেশীয় তৈরি এলজি ও ০৪ (চার) রাউন্ড কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মাসুকুর রহমান বাদী হয়ে রাউজান থানায় মামলা নং-১০, তারিখ ২৭/০২/২০২৬ খ্রি., ধারা ১৯এ/১৯(এফ) The Arms Act, 1878 মোতাবেক মামলা রুজু করেন। উল্লেখ্য, পলাতক আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৬ ধারাসহ মোট ০৮টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category