• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামের পটিয়ায় প্রত্যাশী–সফল প্রকল্পের উদ্যোগে সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশিষ্ট সাংবাদিক মুনীর চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত তুলাতলি এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল (প্রকাশ) সিএনজি কামালের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা ‍লুট চট্টগ্রামের বলুয়ার দীঘি পার এলাকার ভুমি দুস্য আফসারুল হক গং এর নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী রাউজান থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় এলজি ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার People of Chattogram Want Dr. Kamrun Nahar Dastagir as MP from the Reserved Women’s Seat Chattogram। চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়াই প্রাইভেটকার ভাঙচুর: এজাহারভুক্ত আসামি আব্দুল্লা আল মোমেন গ্রেফতার, রিমান্ড আবেদন।

চট্টগ্রামের পটিয়ায় প্রত্যাশী–সফল প্রকল্পের উদ্যোগে সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী বাস্তবায়িত সফল প্রকল্পের উদ্যোগে অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবার সাথে যুক্ত করার লক্ষ্যে পটিয়ায় একটি সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কৌশিক চক্রবর্ত্তীর সঞ্চালনায় পটিয়ার নোঙর রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ কর্মশালাটি UNCDF (ইউএনসিডিএফ) এবং Embassy of Switzerland-এর যৌথ আর্থিক সহায়তায় পরিচালিত সফল প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।
কর্মশালায় সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউসিবিএল, ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, প্রশাসনিক কর্মকর্তা, এলএসপি, মার্কেট অ্যাক্টরস, আদর্শ প্রাণী সেবা যৌথ খামারের প্রতিনিধি, প্রত্যাশী মাইক্রোফাইন্যান্স প্রতিনিধি, প্রকল্পের বেনিফিসিয়ারী (প্রবাসী পরিবারের সদস্য) এবং দৈনিক আজাদী ও প্রথম আলো পত্রিকার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সফল প্রকল্পের ম্যানেজার দেবদুলাল মজুমদার প্রত্যাশী এবং সফল প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করেন। এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের সেবা ও সুযোগ–সুবিধা সম্পর্কে প্রকল্পের বেনিফিসিয়ারীদের অবহিত করেন।
স্থানীয় জনপ্রতিনিধিগণ জানান, ইউনিয়ন পরিষদের মাসিক সভায় সফল প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা হবে এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করে সফল প্রকল্পের বেনিফিসিয়ারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সার্বিক সহযোগিতায়: শাহরিয়ার চৌধুরী, সোশ্যাল মোবিলাইজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category