• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল রবিবার চট্টগ্রামে আগামীকাল ইয়াওমে গাজওয়ায়ে উহুদ ও ফাতেহা শরিফ মাহফিল বাঁশখালী কালীপুর নিমকালী মন্দির পরিচালনা পরিষদ গঠিত। আমন্ত্রন পত্র পটিয়া সঙ্গীত শিক্ষক ও শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সীতাকুণ্ডের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ চট্টগ্রামে সিটিজি২৪-এর হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের মহিমা’ সিজন-৩ (২০২৬) সম্পন্ন

ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ঘিরে যখন দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজমান, ঠিক সেই সময় ব্যক্তিগত ও পারিবারিক অসুস্থতার কারণে নিজ এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেননি সাংবাদিক নেতা এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)।

তিনি দৈনিক ইনফো বাংলা ও দ্য ডেইলি মর্নিং টুডে-এর সহযোগী সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় দেরিতে হলেও মানবিক দায়বদ্ধতা থেকে নিজ এলাকায় ছুটে আসেন তিনি।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া (যতরকূল) গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করেন বলে জানান।

তার এ উদ্যোগে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে এবং উপহার পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) নিজের ও পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

তিনি বলেন,“মানুষের পাশে থাকা এবং তাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার নৈতিক দায়িত্ব।সামান্য এই প্রচেষ্টার মাধ্যমে যদি কারো মুখে হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

স্থানীয় সচেতন মহল তার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category