• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
Daily Morning Today’ র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাদক বিরোধী লাইভ কনসার্ট অনুষ্ঠিত। ডেইলি মর্নিং টুডে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকবিরোধী বার্তা, সি আর বি মাঠে জনস্রোত বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকায় ডজন মামলার আসামি সাইফুল গং এর চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসায় অতিষ্ঠ এলাকাবাসী। 🚩🔱 জয় ত্রিনাথ ঠাকুর 🔱🙏 ওঁ শ্রী ত্রিনাথায় নম:🙏🌺জয় শ্রী দ্বারিকানাথ সাধু 🌺🙏🙏 🌺 জয় শ্রী শ্রী সাধিকা মা 🌺🙏শ্রী গোবিন্দ চরণাশ্রিত সৌম্য প্রাণ, বাকলিয়া থানার বিশেষ অভিযানে ০৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী শওকত আলী গ্রেফতার বাকলিয়া থানার বিশেষ অভিযানে ০৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী শওকত আলী গ্রেফতার মোঃ সফিউল আজম রুবেল সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ০৪(চার) মামলার পলাতক দুর্ধর্ষ আসামী সন্ত্রাসী মোঃ শওকত আলী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) সিএমপি, চট্টগ্রাম এর নেতেৃত্বে সঙ্গীয় মোঃ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), মোহাম্মদ সোলাইমান, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, তানভীর আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত),বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম এবং থানার অফিসার ফোর্সের অভিযানিক টিম, ০৬ এপ্রিল রাত আনুমানিক ০৩:৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে বাকলিয়া থানাধীন তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫ম তলার নিজ বাসা হইতে ১। বাকলিয়া থানার মামলা নং-০৩(০৪)২৬, ২। বাকলিয়া থানার মামলা নং-১১(০৪)২৬ইং, বাকলিয়া-০৭(০৪)২৬ইং, বাকলিয়া-০২(০৭)২৫, মামলার সমূহের ঘটনায় সরাসরি জড়িত এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত পলাতক দুর্ধর্ষ আসামী মোঃ শওকত আলী প্রঃ শওকত (২৬), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, মাতা- সালমা বেগম, সাং-আশরাফপুর, মীর বাড়ী, ০৯নং ওয়ার্ড, থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুর, বর্তমানে-তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫মতলা, থানা- বাকলিয়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া আসামীর বিরুদ্ধে ১। সিএমপি এর বাকলিয়া থানার মামলা নং-২১(০৭)২৫ পাওয়া যায়। উল্লেখ্য যে গত শনিবার নগরীর বাকলিয়া ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ বছরের এক শিশু ছোঁড়া গুলিতে আহত সহ আরো একাধিক পথচারী আহতের ঘটনায় এই সন্ত্রাসীর শওকতের জড়িত থাকার কথা জানান স্থানীয় এলাকাবাসী। ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল রবিবার চট্টগ্রামে আগামীকাল ইয়াওমে গাজওয়ায়ে উহুদ ও ফাতেহা শরিফ মাহফিল

ফরিদপুরের আওয়ামী নেতা আবদুস সোবহান পিলার ও কয়েন চক্রের মূলহোতা

Reporter Name / ৩১৫ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

(১ম পর্ব)

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আবদুস সোবহানকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে কথিত ‘পিলার’ ও ‘কয়েন’ ব্যবসার রমরমা প্রতারণা ফাঁদ। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও এই প্রতারক চক্রের মূলহোতা সোবহানের দাপট কমেনি। ভুয়া দলিল এবং প্রাচীন ও মূল্যবান ধাতব বস্তুর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর মালিকদের কাছ থেকে লাখ থেকে শুরু করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ভুক্তভোগীদের দাবি, সোবহান বিভিন্ন দুর্লভ কয়েন ও পিলার সদৃশ বস্তু দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন। প্রচার করতেন, এসব বস্তু বিদেশি ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করে বিপুল মুনাফা করা সম্ভব। কিন্তু বাস্তবে এসব তথাকথিত মূল্যবান বস্তু ছিল সাধারণ হাতে তৈরি ধাতব দ্রব্য, যার কোনো বাজারমূল্য নেই। এই মরীচিকার পেছনে ছুটে এখন নিঃস্ব হওয়ার পথে অনেক পরিবার।

এই প্রতারণার জালে আটকা পড়া ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন রাজিয়া সুলতানা বেবী, কিচেন গ্রুপের মালিক এমএ কাদের, এনার্জিপ্যাকের মালিক এনামুল হক চৌধুরী (খসরু), মো. মঈন বিশ্বাস, বেঙ্গল গ্রুপের মালিক আবুল খায়ের লিটু এবং ফেনীর বাসিন্দা মাসুদ উদ্দিন (চৌধুরী)। অভিযোগ সূত্রে জানা গেছে, সোবহান একেকজন ভুক্তভোগীকে ভিন্ন ভিন্ন কৌশলে ফাঁদে ফেলেছেন। কখনো এককালীন বড় অঙ্কের টাকা, আবার কখনো ধাপে ধাপে অর্থ আদায় করছেন। ভুক্তভোগীরা জানান, শুরুতে সোবহানের রাজনৈতিক প্রভাব এবং ব্যবসায়িক নেটওয়ার্কের ওপর ভরসা করে তারা বিশ্বাস করেছিলেন যে তিনি পণ্যগুলো সঠিক উপায়ে বাজারজাত করতে পারবেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এবং বারবার প্রতিশ্রুতি দিলেও তিনি কোনো অর্থ ফেরত দেননি।

প্রতারণার এই আঘাত শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং কেড়ে নিয়েছে প্রাণও। ভুক্তভোগী রাজিয়া সুলতানা বেবীর পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে নিমজ্জিত। রাজিয়া জানান, এই বিশাল আর্থিক ক্ষতির মানসিক চাপ সহ্য করতে না পেরে তার বাবা ইউনুছ তালুকদারের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। তাদের পরিবারের দাবি, কয়েন ও পিলার ব্যবসার ফাঁদই তাদের পারিবার ধ্বংসের মূল কারণ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কিচেন গ্রুপের মালিক এমএ কাদের জানান, সোবহান তাকে নির্ধারিত সময়ের মধ্যে পিলার ও কয়েন বিক্রি করে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্যবসায়িক আস্থা ও তার রাজনৈতিক অবস্থানের ওপর ভিত্তি করে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করলেও এখন সোবহানের আর কোনো হদিস মিলছে না। তিনি তার মূল টাকাও ফেরত পাননি। একইভাবে এনার্জিপ্যাকের মালিক এনামুল হক চৌধুরী (খসরু) জানান, সোবহান নিজেকে একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের অংশ হিসেবে পরিচয় দিতেন এবং অতীতে সফল লেনদেনের মিথ্যা উদাহরণ দিতেন। এই মিথ্যে বিশ্বাসের ওপর ভিত্তি করে লেনদেনে জড়িয়ে তিনি এখন প্রতারিত।

অন্য এক ভুক্তভোগী মো. মঈন বিশ্বাস জানান, শুরুতে সোবহান নিয়মিত যোগাযোগ রাখলেও অর্থ হাতিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন। দীর্ঘ প্রতীক্ষার পর এখন তিনি দেখছেন তার ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অভিযোগের তালিকায় থাকা বেঙ্গল গ্রুপের মালিক আবুল খায়ের লিটুর বিষয়ে ভুক্তভোগীরা জানিয়েছেন, দেশের এত বড় একজন শিল্পপতির সঙ্গেও একই কায়দায় প্রতারণা করা হয়েছে, যা পুরো ঘটনার ভয়াবহতাকে ফুটিয়ে তোলে। তবে এ বিষয়ে আবুল খায়ের লিটুর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, ফেনীর বাসিন্দা মাসুদ উদ্দিন (চৌধুরী) জানিয়েছেন, তিনি এখন আইনি প্রক্রিয়ায় এই প্রতারণার বিচার ও অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম এই প্রতারণা চক্রের শিকড় সন্ধানে অনুসন্ধানে নেমেছে। এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত আবদুস সোবহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রতিবারই কল কেটে দেন। ফরিদপুরের এই ঘটনাটি দেশের তথাকথিত ‘পিলার ও কয়েন’ ব্যবসার আড়ালে থাকা সংঘবদ্ধ প্রতারণা চক্রের এক ভয়ংকর চিত্র সামনে নিয়ে এসেছে। ভুক্তভোগীদের দাবি, সঠিক তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এই ধরনের প্রতারক চক্র আরও অনেকের জীবন ধ্বংস করে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বাকলিয়া থানার বিশেষ অভিযানে ০৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী শওকত আলী গ্রেফতার মোঃ সফিউল আজম রুবেল সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ০৪(চার) মামলার পলাতক দুর্ধর্ষ আসামী সন্ত্রাসী মোঃ শওকত আলী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) সিএমপি, চট্টগ্রাম এর নেতেৃত্বে সঙ্গীয় মোঃ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), মোহাম্মদ সোলাইমান, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, তানভীর আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত),বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম এবং থানার অফিসার ফোর্সের অভিযানিক টিম, ০৬ এপ্রিল রাত আনুমানিক ০৩:৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে বাকলিয়া থানাধীন তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫ম তলার নিজ বাসা হইতে ১। বাকলিয়া থানার মামলা নং-০৩(০৪)২৬, ২। বাকলিয়া থানার মামলা নং-১১(০৪)২৬ইং, বাকলিয়া-০৭(০৪)২৬ইং, বাকলিয়া-০২(০৭)২৫, মামলার সমূহের ঘটনায় সরাসরি জড়িত এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত পলাতক দুর্ধর্ষ আসামী মোঃ শওকত আলী প্রঃ শওকত (২৬), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, মাতা- সালমা বেগম, সাং-আশরাফপুর, মীর বাড়ী, ০৯নং ওয়ার্ড, থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুর, বর্তমানে-তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫মতলা, থানা- বাকলিয়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া আসামীর বিরুদ্ধে ১। সিএমপি এর বাকলিয়া থানার মামলা নং-২১(০৭)২৫ পাওয়া যায়। উল্লেখ্য যে গত শনিবার নগরীর বাকলিয়া ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ বছরের এক শিশু ছোঁড়া গুলিতে আহত সহ আরো একাধিক পথচারী আহতের ঘটনায় এই সন্ত্রাসীর শওকতের জড়িত থাকার কথা জানান স্থানীয় এলাকাবাসী।