• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
পটিয়ায় আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত চট্টগ্রামকে হেলদি সিটি বানাতে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন টাকার খেলায় মেতে উঠেছেন গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল মা বোনদের সমাজ রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য নেতৃত্ব হারাম- আমরা চ্যালেঞ্জ করছি ইসলামে এহেন বাজে কথা নাই।– আল্লামা ইমাম হায়াত কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চ্যানেল এস-এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরের আওয়ামী নেতা আবদুস সোবহান পিলার ও কয়েন চক্রের মূলহোতা আমার পরিবারের সঙ্গে চট্টগ্রামের মানুষের আত্মার ও আবেগের সম্পর্ক: তারেক রহমান কুড়েঁ ঘর থেকে বিশ্বজয়ী,খই খই মারমা পাশে জেলা প্রশাসক নাজমা আশরাফী।

পটিয়ায় আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পটিয়ায় আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
আয়োজনে: সফল প্রজেক্ট
অর্থায়নে: Swiss Agency for Development and Cooperation (SDC) এবং United Nations Capital Development Fund (UNCDF)
বাস্তবায়নকারী সংস্থা: প্রত্যাশী
পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল বালিকা উচ্চ বিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ক এক স্কুল ক্যাম্পেইন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রত্যাশীর উদ্যোগে সফল প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে রেমিট্যান্সের সঠিক ব্যবহার, সঞ্চয়ের গুরুত্ব, বাজেট প্রণয়ন এবং বিকল্প আয়ের উৎস তৈরির প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
অনুষ্ঠানে চারটি দল পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উপস্থাপনায় রেমিট্যান্স সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে সঞ্চয় বৃদ্ধি, পরিকল্পিত ব্যয় এবং রেমিট্যান্সের পাশাপাশি বিকল্প আয়ের ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে।
বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী “রেমিট্যান্সের উন্নত ধারণা” দল তাদের উপস্থাপনায় রেমিট্যান্সের কার্যকর ও টেকসই ব্যবহারের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। সফল প্রজেক্ট, প্রত্যাশী’র পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকা রশ্মি বড়ুয়া, ভাটিখাইন ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রোকসানা আক্তার, প্রজেক্ট অফিসার লিমা পারভিন, মনিটরিং অফিসার (সফল প্রজেক্ট, প্রত্যাশী) সাবিহা সিফাতী পাপড়ী এবং সোশ্যাল মোবিলাইজার (সফল প্রজেক্ট, প্রত্যাশী) শাহরিয়ার চৌধুরী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category