সুমন সেন চট্টগ্রাম
নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়াস্থ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগাং ইডেন ক্লাবের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি এলাকার গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান হায়দারের সভাপতিত্বে ও ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মো. আদনানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও ক্লাবের স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের স্থায়ী ভাইস চেয়ারম্যান এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, নজরুল ইসলাম মিঠু, স্থায়ী কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানীর এমডি মোহাম্মদ মহিউদ্দিন, মীর গ্রুপের চেয়ারম্যান ও ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মীর হাসান, ক্লাবের স্থায়ী কমিটির সদস্য
মো. সরোয়ার আলম সুমন, জাপান প্রবাসী ব্যবসায়ী কনক। উপস্থিত এসময় আরো ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য আক্তার হোসেন কমু, মো. আশফাক তানিম, খাঁন কাইফি হাবীব, মো. জালাল মিয়া, মো. হামিম জাওয়াদ, মো. নাজিম প্রমুখ।
চিটাগাং ইডেন
কতার গ্রী
অনুষ্ঠানে প্রায় ২০০ বিতরণ করেন অতিথিবৃন্দ চিটাগাং ইডেন ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী
অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, সে
জাহান্নাম থেকে মুক্তি এবং রোজাদারের সমান সওয়াব পায়। বক্তারা সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।