• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ব্যবসায়ী মহিউদ্দিন বকুলের তীব্র প্রতিবাদ. আমরা আসছি আগামী ১৪-০৭-২৬( মঙ্গলবার) সিডিএ’র প্রকৌশলীকে টার্গেট করে চলছে অপপ্রচার : সংবাদের প্রতিবাদ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) খেলনা পিস্তলকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ: সাবেক সিএমপি কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি রাতের ভোটের’ সহযোগী আসিফ মহিউদ্দীন বহাল তবিয়তে, জেলা পুলিশের শীর্ষ পদে বসানোয় ক্ষোভ:এখন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত এসপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবল চুরি ইস্যুতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ অস্বীকার করলেন প্রকৌশলী ফজলে রাব্বী চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগে চাপে প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম

গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেল সহ জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

গাজীপুরের পূবাইল এলাকার স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালিয়ে পেট্রল বোমা,ককটেল ও জিহাদি বই সহ ৪৪ জন জামাতের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ২৭ এপ্রিল) সকালে পূবাইল এলাকার একটি রিসোর্ট থেকে আটক করা হয় জামায়াতের নেতা-কর্মীরদের। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের দলীয়ভাবে ভোটের সুযোগ না থাকায় গাজীপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সানাউল্লাহ। তবে ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দুই দিন আগে বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা হয় এবং সানাউল্লাহ ভোট থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন করেন। ২৪ এপ্রিল আনুষ্ঠানিক প্রচার শুরুর পরদিন মুক্তিযোদ্ধা হাসান সরকার তার প্রচারযুদ্ধ উদ্বোধনের সময় স্বাধীনতাবিরোধী দল জামায়াতের নেতারাও তার সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন বলে জানান।

গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ তার কার্যালয়ে সাংবাদ সম্মেলনে জনান, ভোর সাড়ে সাতটার দিকে গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়।সেখান থেকে আটক সানাউল্লাইসহ ৪৫ জনের কাছ থেকে ১৫টি পেট্রল বোমা, চারটি ককটেল ও জিহাদি বই উদ্ধারের কথাও জানান পুলিশ সুপার। তার ধারণা, আটকরা নাশকতার উদ্দেশ্যে আশপাশের জেলা থেকে ভোরে সমবেত হয়েছিল পূবাইলের এই স্পটে।

সঙ্গীসহ জামায়াত নেতা সানাউল্লাহ যে এলাকায় আটক হয়েছেন, সেটি সিটি করপোরেশনের সীমানার ভেতরেই।তবে এ বিষয়ে সানাউল্লাহর বক্তব্য নেয়া যায়নি। পুলিশ সুপার হারুন যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখন গারদের ভেতরে ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জয়দেবপুর থানায় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা