• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ব্যবসায়ী মহিউদ্দিন বকুলের তীব্র প্রতিবাদ. আমরা আসছি আগামী ১৪-০৭-২৬( মঙ্গলবার) সিডিএ’র প্রকৌশলীকে টার্গেট করে চলছে অপপ্রচার : সংবাদের প্রতিবাদ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) খেলনা পিস্তলকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ: সাবেক সিএমপি কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি রাতের ভোটের’ সহযোগী আসিফ মহিউদ্দীন বহাল তবিয়তে, জেলা পুলিশের শীর্ষ পদে বসানোয় ক্ষোভ:এখন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত এসপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবল চুরি ইস্যুতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ অস্বীকার করলেন প্রকৌশলী ফজলে রাব্বী চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগে চাপে প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম

সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ব্যবসায়ী মহিউদ্দিন বকুলের তীব্র প্রতিবাদ.

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব সংবাদ বিজ্ঞপ্তি | চট্টগ্রাম |

সম্প্রতি দৈনিক ‘চট্টগ্রাম প্রতিদিন’ পত্রিকায় মহিউদ্দিন বকুল এবং তাঁর দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বালু ব্যবসাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।এক বিবৃতিতে মহিউদ্দিন বকুল বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদটি প্রকাশের আগে তাঁর কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং তথ্যের যথাযথ যাচাই-বাছাইও করা হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, তিনি একজন বৈধ ও আইনানুগ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA)-এর প্রয়োজনীয় অনুমোদন, বৈধ লাইসেন্স এবং প্রচলিত আইন-কানুন অনুসরণ করে কর্ণফুলী নদীতে বালু ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধি-বিধান, রাজস্ব নীতিমালা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো বাস্তব বা আইনগত ভিত্তি নেই বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সংবাদটি তাঁর ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।
মহিউদ্দিন বকুল সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ, তথ্যের নিরপেক্ষ যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য প্রকাশের আহ্বান জানান। তিনি একই সঙ্গে দেশের সকল গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান, যাতে তাঁর এই প্রতিবাদ পাঠকদের অবগতির জন্য যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হয়। অন্যথায়, তাঁর সম্মান ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হওয়ার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার তিনি সংরক্ষণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা