নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকতা, জননিরাপত্তা, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।সাক্ষাৎকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরও বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।ডিআইজি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এস. এম. আজিজ, সংগঠক ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম, সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম (লিটন) প্রমুখ উপস্থিত ছিলেন।