• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আলহাজ ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফা ১২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিআইজি ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন। কোতোয়ালী থানা সংলগ্ন হোটেল গোল্ডেন আনসার ইন্টারন্যাশনাল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জন গ্রেফতার। চট্টগ্রাম নগরীতে মেয়ের বিয়ের অনুষ্টানের চাঁদা না দেওয়াই সন্ত্রাসীদের হাতে আহত ঠিকাদার আনোয়ার হোসেন সাপ্তাহিক ‘পূর্ববাংলা’র মালিকানা নিয়ে বিতর্ক: প্রতিষ্ঠাতার মৃত্যুর পর দখলের অভিযোগ, উঠছে স্বচ্ছ তদন্তের দাবি পতেঙ্গার কাটগড়ে ‘মনি প্রকাশ পিচ্ছি মনি’র অনৈতিক সাম্রাজ্যে পথভ্রষ্ট তরুণ সমাজ, দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মালিকদের ফাঁকি দিয়ে আনোয়ারায় পুকুর ইজারা নিয়ে অবৈধ‘বড়শি উৎসবের’ ফাঁদ: লাখ লাখ টাকা হাতিয়ে উধাও চক্র, প্রশাসনের নিষেধাজ্ঞা।

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করতে হবে সবাইকে: চট্টগ্রাম-৮ আসনের এমপি আবু সুফিয়ান

মোহাম্মদ সোহেল রানা।

দ্বীনি শিক্ষার বিস্তার ও সামাজিকভাবে নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, “কোরআনের আলোয় আলোকিত ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিচালনায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
নগরীর গ্রীন সিটি জামে মসজিদ এবং জামেয়া দারুল উলুম সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ‘শুভ সবক উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে অত্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হেফজ ও এতিমখানা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় এমপি আবু সুফিয়ান সরকারি তহবিল থেকে মসজিদটির সার্বিক উন্নয়নের জন্য তিন লক্ষ টাকা অনুদান দেন।
মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি ও বাকলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাজী মো. মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা এ. কে. এম পেয়ারু, এম. এ. হাশেম এবং হাজ্বী মো. ইলিয়াস।
প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্বিক সহযোগিতা কামনা করার পাশাপাশি দেশবাসীর কাছে খাস দোয়া চেয়েছেন মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম আজিজী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের পড়াশোনায় সফলতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা