• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
খেলনা পিস্তলকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ: সাবেক সিএমপি কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি রাতের ভোটের’ সহযোগী আসিফ মহিউদ্দীন বহাল তবিয়তে, জেলা পুলিশের শীর্ষ পদে বসানোয় ক্ষোভ:এখন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত এসপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবল চুরি ইস্যুতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ অস্বীকার করলেন প্রকৌশলী ফজলে রাব্বী চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগে চাপে প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

রাতের ভোটের’ সহযোগী আসিফ মহিউদ্দীন বহাল তবিয়তে, জেলা পুলিশের শীর্ষ পদে বসানোয় ক্ষোভ:এখন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত এসপি

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাঠপর্যায়ে প্রভাবশালী ও বিতর্কিত ভূমিকা পালন করা পুলিশ কর্মকর্তাদের অন্যতম হিসেবে আলোচিত ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আসিফ মহিউদ্দীন, পিপিএম বর্তমানে নতুন কর্মস্থলে বেশ প্রভাবশালী অবস্থানে রয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক এই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বর্তমানে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং একই সাথে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
রাতের ভোট ও বিগত সরকারের পক্ষে ভূমিকার অভিযোগ:
অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যে অংশটি একতরফা ও বিতর্কিত নির্বাচনগুলো সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিলেন, আসিফ মহিউদ্দীন তাদের অন্যতম ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনে কাউন্টার টেররিজম ও বিশেষায়িত ইউনিটগুলোর অতি-উৎসাহী ভূমিকার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশ বিভাগের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা রয়েছে। জনসাধারণের কাছে “রাতের ভোট” হিসেবে পরিচিত নির্বাচনী প্রক্রিয়ায় সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম ও সোয়াট (SWAT) কমান্ডার হিসেবে ডিজিটাল নজরদারি ও মাঠপর্যায়ের অপারেশনে তার বিশেষ প্রভাব ছিল বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
নতুন কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি ও প্রশাসনিক রদবদল:
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও আসিফ মহিউদ্দীনের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেছে। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তাকে মৌলভীবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে জেলাটির নিয়মিত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হলে আসিফ মহিউদ্দীনকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের (Acting SP) মতো অত্যন্ত সংবেদনশীল ও শীর্ষ পদে আসীন করা হয়।
ভারপ্রাপ্ত এসপির দায়িত্ব পাওয়ার পর গত জুন ২০২৬-এ তিনি মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা ও পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল আনেন। তাঁর একক আদেশে কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ওসিসহ মোট ৭ জন পুলিশ পরিদর্শককে একযোগে বদলি ও নতুন পদায়ন করা হয়, যা জেলার পুলিশ প্রশাসনে তাঁর একক নিয়ন্ত্রণ ও প্রভাবের বিষয়টি স্পষ্ট করে।
অফিশিয়াল তদন্ত বা মামলার স্থবিরতা:
বিগত সরকারের দোসর হিসেবে কাজ করা অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হলেও আসিফ মহিউদ্দীনের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ হেডকোয়ার্টার্সের পাবলিক রেকর্ডে তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট বিভাগীয় তদন্তের অগ্রগতি দেখা যায়নি। আওয়ামী লীগ এর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগগুলো সবসময়ই আড়ালে রয়ে গেছে।সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বিগত ফ্যাসিবাদের পক্ষে কাজ করা কর্মকর্তাদের এভাবে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ভারপ্রাপ্ত শীর্ষ পদে বহাল রাখা এবং তাদের মাধ্যমে বড় ধরনের প্রশাসনিক রদবদল পরিচালনা করা মাঠপর্যায়ের সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা