• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবল চুরি ইস্যুতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ অস্বীকার করলেন প্রকৌশলী ফজলে রাব্বী চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগে চাপে প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৮ কিলোমিটার যানজট

Reporter Name / ১৬৮ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতভর মহাসড়কে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আমভর্তি ট্রাকের চালক সুজন জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের কর্ণী নামক স্থানে এসে যানজটে আটকা পড়েন। সাড়ে তিন ঘণ্টায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টায় মহাসড়কের দেওহাটা পর্যন্ত পৌঁছেছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউছার বলেন, মহাসড়কে যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তাছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে অতিরিক্ত ৫শ পুলিশ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা