• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আলহাজ ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফা ১২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিআইজি ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন। কোতোয়ালী থানা সংলগ্ন হোটেল গোল্ডেন আনসার ইন্টারন্যাশনাল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জন গ্রেফতার। চট্টগ্রাম নগরীতে মেয়ের বিয়ের অনুষ্টানের চাঁদা না দেওয়াই সন্ত্রাসীদের হাতে আহত ঠিকাদার আনোয়ার হোসেন সাপ্তাহিক ‘পূর্ববাংলা’র মালিকানা নিয়ে বিতর্ক: প্রতিষ্ঠাতার মৃত্যুর পর দখলের অভিযোগ, উঠছে স্বচ্ছ তদন্তের দাবি পতেঙ্গার কাটগড়ে ‘মনি প্রকাশ পিচ্ছি মনি’র অনৈতিক সাম্রাজ্যে পথভ্রষ্ট তরুণ সমাজ, দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মালিকদের ফাঁকি দিয়ে আনোয়ারায় পুকুর ইজারা নিয়ে অবৈধ‘বড়শি উৎসবের’ ফাঁদ: লাখ লাখ টাকা হাতিয়ে উধাও চক্র, প্রশাসনের নিষেধাজ্ঞা।

চট্টগ্রাম নগরীতে মেয়ের বিয়ের অনুষ্টানের চাঁদা না দেওয়াই সন্ত্রাসীদের হাতে আহত ঠিকাদার আনোয়ার হোসেন

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে মেয়ের বিয়ের অনুষ্টানের চাঁদা না দেওয়াই সন্ত্রাসীদের হাতে আহত হলেন ঠিকাদার আনোয়ার হোসেন। গত ০৫/০৮/২০২৬ ইং তারিখে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য পাঁচলাইশ থানা দিন বিবি কনভেনশন হল টি ভাড়া নেই ঠিকাদার আনোয়ার হোসেন। তাই তিনি গত ৪/৮/২০৬ ইং আনুমানিক সন্ধ্যা ৭.৪৫ মিনিটে আনোয়ার হোসেন তার মেয়ের বিয়ের অনুষ্টানের জন্য রান্নাবান্নার বাজার সাজার করে কমিউনিটি সেন্টারে যান পরে তিনি বাজার গুলো ক্লাব কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার পর তিনি ম্যানেজারের রুমে বসে হিসাব করছিলেন হিসাব করার একপর্যায়ে তিনি পকেট থেকে প্রায় এক লক্ষ ৩৭ হাজার টাকা তার পকেট থেকে বের করে
কি কি খাতে খরচ করবে তার হিসাব করছিলেন। সম্পূর্ণ হিসাব করার পর আনোয়ার হোসেন উক্ত ক্লাবের ম্যানেজারকে চা খাওয়ার অনুরোধ জানান
কিন্তু আনোয়ার সাহেব যেই হোটেলে চা খাওয়ার জন্য অনুরোধ জানাই ক্লাবের ম্যানেজার ঐ হোটেলে না গিয়ে পাশের একটা টঙের দোকানে আনোয়ার সাহেব কে নিয়ে যায়। তথ্য সূত্রে জানা যায় আনোয়ার সাহেব ও ক্লাবের ম্যানেজার যখন চা খাচ্ছিল তখন আনোয়ার সাহেব হঠাৎ করে পেছনে ফিরে দেখে উক্ত ক্লাবের ম্যানেজার দূরে গিয়ে মোবাইলে কার সাথে কথা বলছে। চা খাওয়ার পর আনোয়ার হোসেনকে রেখে উক্ত ক্লাবের ম্যানেজার ক্লাবে ফিরে আসে। উক্ত ক্লাবের ম্যানেজার ক্লাবে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই কতিপয় কিছু সন্ত্রাসী হঠাৎ করে এসে আনোয়ার হোসেনের উপর হামলা শুরু করে এবং তার পকেটে থাকা ১ লাখ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এক পর্যায়ে আনোয়ার হোসেন নিজেকে রক্ষা করার জন্য ক্লাবে গিয়ে আশ্রয় নেয়। আনোয়ার হোসেন ক্লাবে গিয়ে ম্যানেজারকে বারবার পুলিশের কাছে ফোন করতে বললে তিনি তা এড়িয়ে যান এবং তিনি আরো বলেন পুলিশকে ফোন দিয়ে কোন কাজ নেই পুলিশ এসে এখানে কিছুই করতে পারবে না। আনোয়ার সাহেব ম্যানেজারের কথা শুনে সঙ্গে সঙ্গে পাঁচলাইশ থানায় ছুটে যান, কিন্তু তিনি থানায় গেলে থানা থেকে উনাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। আনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার থানায় যায় থানায় গিয়ে অনেক আকুতি মিনতি করেও থানা কর্তৃপক্ষ আনোয়ার হোসেনকে কোন প্রকার সাহায্য তো দুরের কথা একটা অভিযোগ বা কোন মামলা গ্রহন করেননি। আনোয়ার হোসেন থানায় গিয়েও প্রশাসনের কোন সহায়তা তিনি পাননি। তিনি আমাদের প্রতিনিধিকে জানান আমরা কোন দেশে বসবাস করছি জানিনা আমি একজন বাংলাদেশের নাগরিক আমি একজন ঠিকাদার আমি সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করে আসছি
দীর্ঘদিন যাবত , মনে করেন আমি একজন সাধরন নাগরিক আমি ও তো যে কোন বিপদে পরলে আইনি সহায়তা পাওয়া আমার অধিকার কিন্তু আমি তা পাইনি তাই আপনাদের মাধ্যমে প্রশাসন কর্তৃপক্ষকে জানাতে চাই প্রশাসন কর্তৃপক্ষ যেন সুস্থ তদন্তের মাধ্যমে আমার উপর যারা হামলা করে আমার টাকা গুলো ছিনতাই করে নিয়ে গেছে তাদের কে যেন আইনের কাটগড়াই এনে তাদের বিচার করার ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরো জানান আজকে আমার সাথে যে ঘটনা ঘটেছে আগামী দিনে হয়তোবা অন্যজনের সাথে ও একই ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা