• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
৬০ জনের নাম, দেড় শতাধিক অজ্ঞাত আসামি—আলোচিত হামলা মামলার ১৮ নম্বর আসামি নেজাম উদ্দিন আটক নানার আশ্রয়ে বড় হয়ে নানার ঘরেই চুরি, ‘রিকশা চোরা রাফি’ জেলহাজতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় কর্ণফুলীতে কোটি কোটি টাকার বালু সিন্ডিকেট: ওসি ও রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২ পাথরঘাটা জেলে পাড়ায় সনাতনী অধিকার আন্দোলনের গীতা বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত Daily Morning Today’ র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাদক বিরোধী লাইভ কনসার্ট অনুষ্ঠিত।

৬০ জনের নাম, দেড় শতাধিক অজ্ঞাত আসামি—আলোচিত হামলা মামলার ১৮ নম্বর আসামি নেজাম উদ্দিন আটক

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় ছাত্র-জনতার ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০/১৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার ১৮ নম্বর এজাহারভুক্ত আসামি নেজাম উদ্দিনকে বৃহস্পতিবার (আজ) অভিযান চালিয়ে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে সকাল আনুমানিক ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোতোয়ালি থানাধীন আমতলত সাহেব হোটেলের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থানরত সাধারণ ছাত্র-জনতার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা দা, ছুরি, লাঠি, লোহার রড, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে নির্বিচারে আঘাত হানে, এতে ঘটনাস্থলে সৃষ্টি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।
হামলায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ছররা গুলির মতো আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অস্ত্রোপচারও করতে হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন, যেখানে ৬০ জনের নাম উল্লেখসহ আরও ১২০/১৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর জখম, ভাঙচুর এবং জনমনে ভয়-ভীতি সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত নেজাম উদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
কোতোয়ালি থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”উল্লেখ্য, ঘটনাটি নগরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে একাধিক আসামি গ্রেফতার হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বাকলিয়া থানার বিশেষ অভিযানে ০৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী শওকত আলী গ্রেফতার মোঃ সফিউল আজম রুবেল সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ০৪(চার) মামলার পলাতক দুর্ধর্ষ আসামী সন্ত্রাসী মোঃ শওকত আলী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) সিএমপি, চট্টগ্রাম এর নেতেৃত্বে সঙ্গীয় মোঃ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), মোহাম্মদ সোলাইমান, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, তানভীর আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত),বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম এবং থানার অফিসার ফোর্সের অভিযানিক টিম, ০৬ এপ্রিল রাত আনুমানিক ০৩:৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে বাকলিয়া থানাধীন তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫ম তলার নিজ বাসা হইতে ১। বাকলিয়া থানার মামলা নং-০৩(০৪)২৬, ২। বাকলিয়া থানার মামলা নং-১১(০৪)২৬ইং, বাকলিয়া-০৭(০৪)২৬ইং, বাকলিয়া-০২(০৭)২৫, মামলার সমূহের ঘটনায় সরাসরি জড়িত এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত পলাতক দুর্ধর্ষ আসামী মোঃ শওকত আলী প্রঃ শওকত (২৬), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, মাতা- সালমা বেগম, সাং-আশরাফপুর, মীর বাড়ী, ০৯নং ওয়ার্ড, থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুর, বর্তমানে-তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫মতলা, থানা- বাকলিয়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া আসামীর বিরুদ্ধে ১। সিএমপি এর বাকলিয়া থানার মামলা নং-২১(০৭)২৫ পাওয়া যায়। উল্লেখ্য যে গত শনিবার নগরীর বাকলিয়া ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ বছরের এক শিশু ছোঁড়া গুলিতে আহত সহ আরো একাধিক পথচারী আহতের ঘটনায় এই সন্ত্রাসীর শওকতের জড়িত থাকার কথা জানান স্থানীয় এলাকাবাসী।